সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ৪৮তম সাধারণ সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর ৪৮তম সাধারণ সভা ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, বিকেল ৪:০০টায়, রাজধানীর পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভীর পরিচালনায় এ সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ ও সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসানসহ বোর্ডের ২৪টি সদস্যপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।

উক্ত সাধারণ সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাংকের শরীআহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (আইবিআরপিডি)-এর পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং সিএসবিআইবির নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধি প্রেরণকারী সদস্যপ্রতিষ্ঠানসমূহ হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক আল-ফালাহ বাংলাদেশ, এনসিসি ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি ও ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি।

সাধারণ সভায় বোর্ডের গঠনতন্ত্র সংশোধন, বার্ষিক কর্মপরিকল্পনা, আয়-ব্যয়ের বাজেট, ব্যালেন্স শিট ও অডিট রিপোর্ট অনুমোদন এবং স্থায়ী অফিস ক্রয়ের সিদ্ধান্তসহ নীতি নির্ধারণী ও কৌশলগত বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রির উন্নয়ন, কার্যক্রমের সম্প্রসারণ ও যথাযথভাবে শরীআহ পরিপালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

More Stories