সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির ৭৮তম সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৮তম সভা ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে (গুলশান, ঢাকা) অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড সচিবালয়ের ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ (প্রশাসন) ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলামের কণ্ঠে কুরআন মাজীদ তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

কমিটির চেয়ারম্যান এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাফাত উল্লা খান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আলতাফ হুসাইন, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবেদুর রহমান সিকদার, যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. শামসুল আরেফিন, প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজিম এ চৌধুরী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন সরকার। কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী সভা পরিচালনা করেন।

সভায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের গঠনতন্ত্র সংশোধন, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, বোর্ডের স্থায়ী কার্যালয় ও গবেষণা জার্নালের আন্তর্জাতিক স্বীকৃতিসহ বোর্ডের সার্বিক নীতি নির্ধারণী ও কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed