সিএসবি নির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (CSBIB)-এর নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান ৩০ এপ্রিল বোর্ড সেক্রেটারিয়েটে সম্পন্ন হয়।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের ফিক্বহ কমিটির চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন-বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারে নবী, সাবেক নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আমির হুসেইন, IBRPD-এর জয়েন্ট ডিরেক্টর জনাব আফতাব উদ্দিন, CSAA। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ নিজ নিজ প্রতিষ্ঠানে অভিজ্ঞ ও দক্ষ। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংকিং ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডে নতুন গতি সঞ্চার হবে, ইন-শা-আল্লাহ।
অনুষ্ঠানে বোর্ডের নির্বাহী কমিটির নির্বাচিত চেয়ারম্যান শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া কমিটির সদস্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ রাফাত উল্লাহ খান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ আলী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ সিদ্দিকুর রহমানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ (প্রশাসন) ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

More Stories