গালফ রিসার্চ সেন্টার (GRC)-এর বিশেষ আমন্ত্রণে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ৩ দিনব্যাপী এক আন্তর্জাতিক ওয়ার্কশপে যোগদানের জন্য যুক্তরাজ্য গমন করেছেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।আন্তর্জাতিক এই ওয়ার্কশপে তাঁর যোগদান শিক্ষা, গবেষণা ও সংশ্লিষ্ট খাতের পারস্পরিক জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইন-শা-আল্লাহ। বিশ্বমঞ্চে দেশের উপস্থিতি ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
আল্লাহ তাআলা তাঁর এই সফরকে নিরাপদ, কল্যাণময় ও সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করুন—এই লক্ষ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের পক্ষ থেকে সবার কাছে আন্তরিক দুআর আবেদন করা হচ্ছে।
