স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ সেক্রেটারিয়েট সচিব মরহুম মোঃ আব্দুর রহীম খান এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ সেক্রেটারিয়েট সচিব মাওলানা মোঃ ফরিদ উদ্দিন সম্প্রতি ইন্তেকাল করেন।

ইসলামিক ব্যাংকিং, শরীআহ ও ফাইন্যান্সশিল্প ক্ষেত্রে তাদের অনবদ্য অবদানের স্মৃতিচারণ এবং মাগফিরাত কামনায় গতকাল (১৮ জুলাই ২০২৬) সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর সেক্রেটারিয়েটে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্ট ব্যাংক পিএলসির ডিএমডি মোঃ কামাল হোসাইন সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরীআহ সেক্রেটারিয়েটের জনাব নূরুল কাবীর ও জনাব এরশাদুল হক, প্রাইম ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ডিভিশনের জনাব মোঃ শহীদ উল্লাহ, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ সেক্রেটারিয়েটের জনাব কে এম রহমাতুল্লাহ, ইস্টার্ন ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ডিভিশনের জনাব মুহম্মদ মুনীরুল হক, পূবালী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ডিভিশনের জনাব আ. ন. ম. নূরুন্নবী, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীআহ সেক্রেটারিয়েটের জনাব মোহাম্মদ মিজানুর রহমান, ট্রাস্ট ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ডিভিশনের জনাব মোঃ সাইদুর রহমানসহ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed