সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকিং দ্রুত বিকাশ লাভ করছে এবং এটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে অনন্য অবদান রাখছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার এই শিল্পের টেকসই বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।
১ মার্চ রাজধানীর হোটেল ৭১-এ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (সিএসবিআইবি) আয়োজিত ‘দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকভিত্তিক যাকাত সংগ্রহ ও বণ্টন’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। প্রবন্ধের ওপর আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, কুষ্টিয়ার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এম জুবাইদুর রহমান, সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশনস এন্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফিক্বহ কমিটি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, জনতা ব্যাংকের পরিচালক আব্দুল আউয়াল সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওমর ফারুক খাঁন, বাংলাদেশ ব্যাংক শরীআহ অ্যাডভাইজরি বোর্ডের মেম্বার মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত পরিচালক শেখ মোঃ লুৎফুল কবির, সিটি ব্যাংক পিএলসির হেড অব ইসলামিক ব্যাংকিং মোঃ আফজালুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, প্রায় ৪০টি ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য, হেড অব ইসলামিক ব্যাংকিং/শরীআহ, মুরাক্বিব ও প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইমাম, খতিব, বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ২৭০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী এতে স্বাগত বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানটি স্পন্সর করে সিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ‘সিটি ইসলামিক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed